Categories: জাতীয়

প্রস্তুতি সভায় আসলাম চৌধুরী তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

তারেক রহমান বর্তমান সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ও বিচক্ষণ নেতা। তার গতিশীল নেতৃত্বে বিএনপি তার গণতান্ত্রিক অভিযাত্রার লক্ষ্যে এগিয়ে চলেছে। সন্ত্রাস জঙ্গিবাদমুক্ত আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন তারেক রহমান দেখেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে আরেকটি রোল মডেল। “আই হ্যাভ এ প্ল্যান“ বলা তারেক রহমানের সময়োপযোগী কর্মসূচী দেশের বিদ্যমান অর্থনীতিক আমূল বদলে দিবে বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

বুধবার (২১ জানুয়ারী) বিকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফরকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে সীতাকুন্ড উপজেলা-পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি চট্টগ্রাম তথা দেশের মানুষের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে করণীয় এবং ভবিষ্যতের গতিপথ কী হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সীতাকুন্ডের মানুষের সৌভাগ্য যে, এর আগে বেগম জিয়া এবং তারেক রহমান দুজনেই আলাদা সময়ে আমাদের বাড়ীতে এসেছিলেন।

তিনি বলেন, তারেক রহমানের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সবাইকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো হটকারী কিংবা উস্কানীমূলক কিছু করা যাবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়, এরকম কিছুও করা যাবে না। সবাইকে সচেতনতার সাথে কর্মসূচী চালিয়ে যেতে হবে।

উপজেলা বিএনপি নেতা ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী মোঃ সুজাউদ্দিন, জহরুল আলম জহুর, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, পৌর বিএনপির আহবায়ক মোঃ জািিকর হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ কমিশনার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, নুরুল আনোয়ার চেয়ারম্যন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সাত্তার সেলিম, রেহান উদ্দিন প্রধান, মাহবুবুল আলম, ১০ নং উত্তর কাট্টলী বিএনপির আহবায়ক আলহাজ¦ রফিক উদ্দিন, সদস্য সচিব সেলিম উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর, নুরুল আজিম সবুজ, সালামত উল্লা, আবুল কালাম আজাদ, বদিউল আলম বদরুল, আকবর হোসেন, জাফর আহমদ ভূইয়া, এনামুল বারী, মোস্তাফিজুর রহমান হিরু, ইমরোজ সেলিম মিনু, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, সরোয়ার কামাল, রাসেল, মোঃ ইদ্রিস মিয়া, সাহাব উদ্দিন, নাজিম উদ দৌলা, নাজমুন নাহার নেলি, রবিউল হক, আওরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ মেম্বার, ইসমাইল হোসেন, খ ম নাজিম উদ্দিন, জাহিদুল হাছান, তসলিম উদ্দিন চৌধুরী, মোঃ মহিউদ্দিন, সাইফুল হুদা জাহাঙ্গীর, ওহিদুল আলম শরীফ, প্রমূখ।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

56 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

24 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.