দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এড. মিজান ও রাহী বহিষ্কার

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ­

চট্টগ্রাম-১৪ আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জড়িত বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগের বিএনপির ছয়জন নেতাকে প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম-১৪ আসনের দুই নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বহিষ্কৃত নেতৃবৃন্দের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চট্টগ্রাম-১৪ আসনে বহিষ্কৃত নেতারা হলেন, অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, শফিকুল ইসলাম রাহী (স্বতন্ত্র)

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম সুসংহত রাখতে ভবিষ্যতেও বিএনপি কঠোর অবস্থান বজায় রাখবে বলে জানানো হয়।

Mohammed Alam

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

15 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.