সাতকানিয়ায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ, ১ লক্ষ টাকা জরিমানা

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে সাতকানিয়া উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি’২৬ ইং) দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড সংলগ্ন হাঙ্গরকুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, মাকসুদুর রহমান (পিতা- আব্দুস সবুর) ‘আশরাপিয়া গ্যাস বিতরণ’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় একটি অসাধু চক্রের যোগসাজশে বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ফায়ার সেফটি নীতিমালা লঙ্ঘন করে আবাসিক এলাকায় অরক্ষিত অবস্থায় এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণন করছিলেন।

জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের দুই সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজাম্মান। এ সময় সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

অভিযানকালে উল্লিখিত স্থানে অবৈধভাবে প্রায় ১ হাজার ২০০টি এলপি গ্যাস সিলিন্ডার মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। আবাসিক এলাকায় অরক্ষিতভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

13 hours ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

2 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

2 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

3 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

5 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

6 days ago

This website uses cookies.