জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ নোটিশ প্রদান করা হয়।
নোটিশ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে বিএনপির এক শোকসভা ও খতমে কোরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইদ্রিস মিয়া। সেখানে বক্তব্য প্রদানকালে তিনি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানান। জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার নির্বাচনি প্রচারণা চালানো নিষিদ্ধ। ইদ্রিস মিয়া এই বিধি লঙ্ঘন করে প্রকাশ্যে ভোট চেয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়েছে, ওই সভার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তাকে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে নির্বাচনি অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।
লোহাগাড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, নির্বাচনি আচরণবিধি বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কাইয়ুম চৌধুরী- মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের রৌশনহাট এলাকায় তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে…
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…
কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
This website uses cookies.