সীতাকুণ্ডে আদর্শ ছাত্র ও যুব সমাজের সাপ্তাহব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

নতুন বছর ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত সীতাকুণ্ড সিকিউর সিটির সাপ্তাহিক মেলা প্রাঙ্গনে সাপ্তাহব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে জনপ্রিয় সামাজিক সংগঠন বাংলাদেশ আদর্শ ছাত্র ও যুব সমাজ।
এর আগে মহান বিজয়ের মাস ডিসেম্বর ২০২৫ উপলক্ষে অর্ধমাসব্যাপী একই ধরনের মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার ধারাবাহিকতায়, নতুন বছরকে স্বাগত জানিয়ে ৩ জানুয়ারি ২০২৬ ইং থেকে ৯ জানুয়ারি ২০২৬ ইং পর্যন্ত সীতাকুণ্ড সিকিউর সিটি মেলা প্রাঙ্গণে আগত হাজার দর্শনার্থীদের মাঝে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সপ্তাহব্যাপী এই ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহযোগিতা প্রদান করে সীতাকুণ্ড মডার্ন হাসপাতাল লিমিটেড।
শুক্রবার সেবা ক্যাম্প সমাপ্তকালে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উক্ত সংসঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ও মানবাধিকার নেতা ওমর ফারুক।
ক্যাম্পটি পরিচালনায় নেতৃত্ব দেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির, প্রচার সম্পাদক মোঃ নয়ন এবং দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ। এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য সাজিদ, লুৎফা, রনি, স্বেচ্ছাসেবী এলিট এবং শুভাকাঙ্ক্ষী সদস্য সুব্রত, টুম্পাসহ আরও অনেক সদস্য ও স্বেচ্ছাসেবক ক্যাম্পে উপস্থিত থেকে মানবসেবায় অংশগ্রহণ করেন।
আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু–এর নেতৃত্বে সংগঠনের সকল সদস্য সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজ পরিবর্তন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং একটি আদর্শ সমাজ ও দেশ গঠনের শপথ ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সংগঠনটির এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম চট্টগ্রামের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

12 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.