সীতাকুণ্ডের উপকূলীয় বনের হরিণ শিকার করে জবাই করাকালে এক যুবক আটক

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বনে হরিণ শিকার করে জবাই করে মাংস বাগবাটোয়ারার সময় এলাকাবাসী এক যুবককে আটক করে বন বিভাগের ফরেষ্টর কে হস্তান্তর করেছে। আটক যুবকের নাম সজীব।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আটক যুবকের নাম মোহাম্মদ সজীব (২৮)। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা।
বন বিভাগের কর্মকর্তা মোঃ হাসান আমাদের সময় কে জানায়, গতকাল বেলা ৫ টার দিকে বগাচতর বিটের অধীন এলাকায় বেড়িবাঁধ থেকে প্রায় দেড় কিলোমিটার গভীর বনে অভিযান চালিয়ে সজীবকে হরিণের মাংসসহ আটক করে এলাকাবাসী। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্তত ছয়জন পালিয়ে যান। তাঁরা মাংস বিক্রির উদ্দেশ্যে হরিণটি শিকার করেছিলেন। অভিযানে হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয়েছে। এরপর এলাকাবাসি খবর দিলে ঘটনাস্হলে গিয়ে সজীবকে আটক করে জেলা অফিসে নিয়ে আসি।উদ্ধার করা মাংস কেরোসিন তেল মেখে সংরক্ষণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রশাসনের উপস্থিতিতে মাংস, মাথা ও হাড়গোড় মাটিচাপা দেওয়া হবে।
উল্ৱেখ্য,সীতাকুণ্ড,মীরসরাই উপকূলীয় বনে অনেক হরিণ দেখা মিলে।এই হরিণ শিকার সম্পূর্ন নিষিদ্ধ। কেহ আইন না মেনে হরিণ শিকার করলে বন আইনে সাজা হবে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

1 day ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

1 day ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

2 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

4 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

5 days ago

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল

সিলেট প্রতিনিধি : ​সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক…

6 days ago

This website uses cookies.