সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র বাড়বকুণ্ড নডালিয়া বীচে “নডালিয়া বিচ ক্যাম্প–২৪” এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা ৩৪ মিনিটে নডালিয়া, বাড়বকুণ্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ জহুরুল আলম জহুর।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মোঃ জহুরুল আলম জহুর বলেন,
“পর্যটন শিল্পের বিকাশ একটি এলাকার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। নডালিয়া বিচ ক্যাম্প–২৪ স্থানীয় পর্যটন উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে শেখেরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তারেক মাহমুদ রুবেল বলেন,
“নডালিয়া বীচ প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। এখানে আধুনিক ও সুশৃঙ্খল পর্যটন সুবিধা গড়ে উঠলে দেশি-বিদেশি পর্যটকদের আগমন আরও বাড়বে।”
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি লোকমান হোসেন রকিব তার বক্তব্যে বলেন,
“তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ প্রশংসনীয়। পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজের কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ সৃষ্টি হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক ইলিয়াছ হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছানা উল্ল্যাহ ছুট্ট, সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী মেহেদী হাসান ও মোঃ আসিফ।
এই প্রতিষ্ঠানটি সানাউল্লা ছোট্টু ও কাজী মেহেদী হাসানের উদ্যোগে গড়ে ওঠে, যেখানে পর্যটকদের জন্য নিশ্চিত করা হয়েছে আধুনিক ও নিরাপদ ভিআইপি সেবা। ক্যাম্পটিতে রয়েছে প্রশস্ত বসার ব্যবস্থা, মানসম্মত আবাসন সুবিধা, পারিবারিক পরিবেশে থাকার সুযোগ, নিরাপত্তা ব্যবস্থা, সুপরিকল্পিত খাবার কর্নার এবং সমুদ্র উপভোগের জন্য নিরিবিলি পরিবেশ।
উল্লেখ্য, নডালিয়া, বাড়বকুণ্ডে অবস্থিত নডালিয়া বিচ ক্যাম্প–২৪ স্থানীয় পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.