শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খুলনার দাকোপে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • আপডেট সময়ঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

খুলনা প্রতিনিধিঃ

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায়” এই প্রতিপাদ্যে কে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৬ পালিত হয়েছে। দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালনে শনিবার বেলা ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ কার্যালয়ের সেমিনার কক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রজিত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মিঠু।এসময় তিনি বলে, সমাজের দারিদ্র্যপীড়িত, প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমান সময়ে একই সঙ্গে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ের মাধ্যমে টেকসই সমাজসেবা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, বীরমুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়, কনিকা বৈরাগী এবং মোঃ তানজিল হোসেন। সভায় উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং সমাজসেবার উপকার ভোগীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী সমাজসেবা অফিসার মেহেদী হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »