জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ
জুলাই হত্যা মামলার আসামি ও আওয়ামী ফ্যাসীবাদের দোসর উল্লেখ করে চট্টগ্রাম-১৪ আসনে জসিম উদ্দিনের প্রার্থিতা বাতিলের দাবিতে বিপ্লবী জুলাই যোদ্ধা চট্টগ্রামের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আঠারো কোটা সংস্কার আন্দোলন ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগরের অন্যতম নেতৃত্বদানকারী জসিম উদ্দিন আকাশ, জুলাই মঞ্চের অন্যতম সংগঠক ওসমান গনি, জুলাইয় আন্দোলনে আহত রিয়াদ সুলতানা নুরী, জুলাই যোদ্ধা তানভীরুল ইসলাম, জুলাই যোদ্ধা জান্নাতুল নাঈম, জুলাই যোদ্ধা এমদাদ বাবু, জুলাই যোদ্ধা নাজমুল, জুলাই যোদ্ধা সানি, জুলাই আহত এবং হৃদয় তরুয়ার মামলার বাদী সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ, নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আব্বাসসহ অসংখ্য জুলাই আন্দোলনকারী।
মানববন্ধনে বক্তারা দাবি করেন উনি যেহেতু হত্যা মামলার আসামি, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা, ফ্যাসিবাদী দোসর, এমন ব্যক্তিকে চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন দেওয়া হলে জুলাইয়ে নিহত ও আহতের রক্তের সাথে বৈঈমানি হবে। তারা পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী রবিবার প্রার্থিতা বাতিলের দাবিতে রিটার্নিং অফিসার চট্টগ্রাম জেলা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.