বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড খালেদা জিয়া স্মৃতি সংসদে হামলা ও অর্থলুটের অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা সীতাকুণ্ডের মুরাদপুরে আবারো যুবক খুন! সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিমের প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ 

জুলাই হত্যা মামলার আসামি ও আওয়ামী ফ‍্যাসীবাদের দোসর উল্লেখ করে চট্টগ্রাম-১৪ আসনে জসিম উদ্দিনের প্রার্থিতা বাতিলের দাবিতে বিপ্লবী জুলাই যোদ্ধা চট্টগ্রামের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আঠারো কোটা সংস্কার আন্দোলন ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগরের অন্যতম নেতৃত্বদানকারী জসিম উদ্দিন আকাশ, জুলাই মঞ্চের অন্যতম সংগঠক ওসমান গনি, জুলাইয় আন্দোলনে আহত রিয়াদ সুলতানা নুরী, জুলাই যোদ্ধা তানভীরুল ইসলাম, জুলাই যোদ্ধা জান্নাতুল নাঈম, জুলাই যোদ্ধা এমদাদ বাবু, জুলাই যোদ্ধা নাজমুল, জুলাই যোদ্ধা সানি, জুলাই আহত এবং হৃদয় তরুয়ার মামলার বাদী সাইফুদ্দিন মুহাম্মদ এমদাদ, নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক আব্বাসসহ অসংখ্য জুলাই আন্দোলনকারী।

মানববন্ধনে বক্তারা দাবি করেন উনি যেহেতু হত্যা মামলার আসামি, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা, ফ‍্যাসিবাদী দোসর, এমন ব‍্যক্তিকে চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন দেওয়া হলে জুলাইয়ে নিহত ও আহতের রক্তের সাথে বৈঈমানি হবে। তারা পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী রবিবার প্রার্থিতা বাতিলের দাবিতে রিটার্নিং অফিসার চট্টগ্রাম জেলা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »