Categories: জাতীয়

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের যেদুটি শব্দ দিল্লির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে !

মোঃ দিদারুল আলম (দিদার) নিজস্ব প্রতিবেদকঃ

লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিংবদন্তি মার্টিন লুথার কিংয়ের অনুকরণে বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ৩০০ ফুটে গণসংবর্ধনা মঞ্চে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,

১. শহীদদের প্রতি শ্রদ্ধা ও অঙ্গীকার:

> “ওসমান হাদি শহীদ হয়েছে। সে চেয়েছিল এই বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক। শহীদ উসমান হাদিসহ ‘৭১-এ যারা শহীদ হয়েছেন এবং বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন—এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, তবে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলি।”>

২. উন্নয়ন ও অর্থনীতি নিয়ে ভাবনা:

> “উন্নয়ন কেবল পরিসংখ্যান নয়, মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তনই আসল। কৃষি, শিল্প, শিক্ষা, প্রযুক্তি—সব খাতেই গতি আনতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক টানাপড়েনের ছায়া দেশের ওপর পড়ছে এটা সত্য, কিন্তু ভয় নয়, চাই দূরদর্শী সিদ্ধান্ত এবং ঐক্য।”>

৩. আধিপত্যবাদ ও সতর্কতা:

> “আমাদের সতর্ক থাকতে হবে আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে। সংকট চিরস্থায়ী নয়, ধৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে আমাদের এগোতে হবে।”>

৪. জাতীয় ঐক্যের ডাক:

> “রাজনৈতিক মতভেদ ভুলে দেশ ও মানুষের স্বার্থে এক হওয়ার আহ্বান জানাই। সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। উপস্থিত প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগছে।”>

উল্লেখ্য: এখানে তারেক রহমান সরাসরি ভারতের নাম উচ্চারণ না করলেও ‘আধিপত্যবাদ’ এবং ‘ষড়যন্ত্র’ শব্দ দুটির ব্যবহারে দিল্লির রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বিষয়টিকে কৌশলে তাদের দিকে ইঙ্গিত হিসেবে দেখছে, যদিও তারেক রহমানের পুরো বক্তব্যে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের ডাক ছিল প্রধান।

 

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

16 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.