জগন্নাথপুরে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ ও স্বজনশ্রী গ্রামবাসীর মধ্যে।

(২০ ডিসেম্বর) শনিবার সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানান, রাণীগঞ্জ থেকে স্বজনশ্রী ও বাউধরণ হয়ে একটি গ্রামীণ পাকা রাস্তা গোপরাপুর বাজার পর্যন্ত চলে গেছে। এ রাস্তায় চলাচলকারী ইজিবাইকসহ ছোট গাড়ির যাত্রী উঠানামা নিয়ে স্বজনশ্রী ও বাউধরণ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই গ্রামের উত্তেজিত জনতা রণসাজে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে আবুল হাশেম, হবিব খান, সুজন মিয়া, আবু বকর, মুন্না মিয়া, জিলু মিয়া, আইত্য মিয়া, তামিম আহমদ, মুর্শিদ মিয়া, মধু মিয়া, দোহা মিয়া, মুরছালিন মিয়া, জাহিদুল ইসলাম, আজিজুর রহমান, ফুলসাদ মিয়া, জমির উদ্দিন, ফাহিম মিয়া, হাবিবুর রহমান, সেজু মিয়া, রুমান মিয়া, তানভীর মিয়া, রাকিব আলী, ফুজায়েল মিয়া, লিটন মিয়া, আফছর উদ্দিনসহ উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, সিলেট রাগিব রাবেয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা. বদরুদ্দোজা জানান, আমাদের এখানে সংঘর্ষে ৩০ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া বাকি ২০ জন আহত রোগীদের সিলেট রাগিব রাবেয়া হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে আহত রোগীদের স্বজনেরা জানান।

সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানান। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, সংঘর্ষে আহত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

26 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.