শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময়ঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া, দোহাজারী ও রৌশনহাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ এলাকা থেকে খাঁনহাট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি পুনরায় কলেজ গেট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-এনসিপির ছাত্রবিষয়ক অঙ্গ সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশক্তির সংগঠক হাসনাত আবদুল্লাহ, এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক ছাত্রদলের দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক রবিউল করিম রবি, ছাত্রশক্তির ইমন শাহরিয়ার, এহসানুল কবির সৌরভ ও জাবেদ আমিন।

এদিকে দোহাজারীতেও জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাজারী মার্কেট এলাকায় সমাবেশে মিলিত হয় এবং প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দোহাজারীর সমাবেশে বক্তব্য রাখেন-এনসিপির যুগ্ম আহ্বায়ক আনাস মুহাম্মদ ও সাইফুল ইসলাম তৌহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য শাহাদাত হোসেন সুমন, জেলা যুগ্ম আহ্বায়ক রাসিমুল্লাহ মারুফসহ শিক্ষার্থী আকিব, জিকু, ইমরান, জোবায়ের ও ওবায়দুল হাসান।

বিক্ষোভকারীরা ভারতীয় আধিপত্যবিরোধী স্লোগান-“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আমরা সবাই হাদি হবো”-দিয়ে রাজপথ মুখরিত করেন। একই সঙ্গে হাদী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং গণতন্ত্রের পথে সর্বস্তরের জনগণের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »