Categories: জাতীয়

জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। দিবসের শুরুতে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এতে উপজেলা প্রশাসন, জগন্নাথপুর পৌরসভা, জগন্নাথপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিদ্যুৎ অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এমএ কাহার ফাউন্ডেশন, আবদুল গফুর বিজনেস সেন্টার, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) রফিকুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) হাফিজুর রহমান, এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জননেতা এমএ কাহার, আবদুল গফুর বিজনেস সেন্টারের প্রতিষ্ঠাতা আবদুল গফুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.সাহাব উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবদুল কাইয়ূম, থানার এসআই আল আমিন, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার নুর ইসলাম কাগুচী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমদ।
এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থী সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বিজয় মেলা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পন, চিত্রাংকন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, মহিলা সমাবেশ, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। #

ক্যাপশন-জগন্নাথপুরে মহান বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হচ্ছে-ছবি-১

জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্টে আরেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথপুর উপজেলা শাখার আরেক সক্রিয় সদস্য মোঃ সায়েম আহমদকে (২০) গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে থানার এসআই মোঃ আল আমিন ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জগন্নাথপুর থানার মমলা নং-১৭, তারিখ-২৯/১০/ ২০২৫ খ্রিঃ এর এজাহারনামীয় আসামী মোঃ সায়েম আহমদ (২০), পদবী-সাংগঠনিক সম্পাদক, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথপুর উপজেলা শাখার নেতাকে গ্রেফতার করা হয়। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মোঃ হাসান নুর ওরফে হাসানুরের ছেলে। গ্রেফতারকৃতকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় ১৬ ডিসেম্বর মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন। #

ক্যাপশন-জগন্নাথপুরে গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা-ছবি-২

জগন্নাথপুরে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলামের সাথে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে থানা ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, সাংবাদিক কয়েছ মামুন, বাবুল দাস, ডা.শাহিন আলম প্রমূখ। সভায় জগন্নাথপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতির লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম। #

ক্যাপশন-জগন্নাথপুরে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়-ছবি-৩

Didar

Recent Posts

সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত…

41 minutes ago

এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিনিধি-  দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…

20 hours ago

রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন

বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ ​চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…

2 days ago

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…

2 days ago

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…

2 days ago

সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যতিক্রমি স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাব 'ফ্রাইডে ফর হেলথ'-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও…

3 days ago

This website uses cookies.