Categories: Uncategorized

সীতাকুণ্ডে বিজয়’র মাসে ফ্রিব্লাড ক্যাম্পিং, সেলাই মেশিন বিতরণ ও শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপন আদর্শ ছাত্র ও যুব সমাজ।

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

মহান বিজয় দিবস ২০২৫ইং উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এবং চট্টগ্রামের সীতাকুন্ড ও মিরসরাইয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দোয়া ও আলোচনা সভা করেছে জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ।
১৬ ডিসেম্বর ২০২৫ইং সকাল ১০টাই আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পক্ষ থেকে ঢাকা বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্প অর্পন করেন সংগঠনের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে, আদর্শ ছাত্র ও যুব সমাজের সাধারণ সম্পাদক আব্দুল হালিমের এর নেতৃত্বে একাত্তরের শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্প অর্পন করা হয়, মিরসরাইয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্প অর্পন করা হয়, পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এবং দুপুর বারোটায় সংগঠনের অর্থ সম্পাদক মোঃ পারভেজ সম্রাট এর নেতৃত্বে মিরসরাই উপজেলার বড় দারোগারহাট বাজারে অসহায় এক নারী কে কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
দুপুর দুইটা থেকে সীতাকুণ্ডের ইতিহাসে টানা সর্বোচ্চ অর্ধ মাস ব্লাড ক্যাম্প করার মধ্যে মাস ব্যাপী আয়োজনের ১৬ তম দিনে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয় সীতাকুণ্ড সিকিউর সিটির মেলা প্রাঙ্গনে।
বিজয়ের ৫৫বছরে পদার্পন উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়,
আদর্শ ছাত্র ও যুব সমাজের সদস্য সাজিদ, কবিতা, আইমন, লুতফা ও শুভাকাঙ্ক্ষী সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সম্মানিত পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু এর নেতৃত্বে সকল সদস্যরা সমাজ পরিবর্তন,নারীর প্রতি সহিংসতা মাদক সন্ত্রাস রোধ, আদর্শ সমাজ দেশ গঠনের শপথ ও অঙ্গীকার বদ্ধ হয়, এবং সন্ধায় থেকে সভাপতি মোক্তার হোসাইন সাইমন এর নেতৃত্বে চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের বিভিন্ন স্থানে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

45 seconds ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

21 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

21 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.