Categories: জাতীয়

মহান বিজয় দিবসে সীতাকুণ্ডে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সীতাকুণ্ডে বিজয় র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
১৬ ডিসেম্বর সকালে র‍্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন দুলাল এবং সঞ্চালনা করেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব লায়ন গাজী মোহাম্মদ সুজাউদ্দিন , ৭ নম্বর কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দোহা এবং সীতাকুণ্ড উপজেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন র‍্যালির নেতা কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল সেই সংগ্রামের চূড়ান্ত দিকনির্দেশনা। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আজ আরও সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, ২ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন এবং সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার কামাল, ৫ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল, ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার ও সদস্য সচিব আলমগীর মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ৭ নম্বর কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ইদ্রিস মিয়া মনির এবং ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দৌলা।
পৌর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর ইমরান ও সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নূরুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান।
কর্মসূচিতে আরও অংশ নেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের নবনির্বাচিত সিনিয়র সভাপতি সালাউদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সিকদার, সীতাকুণ্ড পৌরসভা যুবদলের নবনির্বাচিত সভাপতি মোঃ আকবর হোসেন, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক মহিদুল আলম আবির, সীতাকুন্ড পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মেহেদী হাসান জনি, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত, রেজাউল করিম রেজা, পৌর ছাত্রদল নেতা শিহাব উদ্দিন শিহাব এবং সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুরাদ চৌধুরী।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন, সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, উপজেলা ছাত্রদল নেতা কাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, সাজ্জাদ হোসেন রাব্বি, সাব্বির জাহান সনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাসুম উদ্দিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিজয় র‍্যালিটি সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সীতাকুণ্ড উপজেলা শহীদ মিনারে ফুল প্রস্তাবক অর্পণের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

6 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.