চট্টগ্রাম সীতাকুণ্ডে একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যবসায়ীর মৃত্যু

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাশঁবাড়িয়ায় পান বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে দুই পান ব্যবসায়ীর মুত্যু হয়েছে। এই সময় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গিয়ে একজন গুরুতর আহত হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় ঢাকামুখি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন,চট্টগ্রামের পটিয়া থানার হাইদগাঁও এলাকায় রমণী মোহন চৌধুরীর ছেলে কমল চৌধুরী (৫৩) ও চট্টগ্রামের হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর পূর্বপাড়া এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে সমীর চৌধুরী (৫৪)। আহত পান ব্যবসায়ী চট্টগ্রামের পটিয়া থানার হাইদগাঁও এলাকার সাধন চৌধুরীর ছেলে উজ্জল চৌধুরী(৪৯)।তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ আমাদের সময় কে জানান,রাতে চট্টগ্রামের পটিয়া থেকে পিকআপে পান বোঝাই করে মীরস্বরাই এর উদ্দেশ্যে রওনা হন তিন পান ব্যবসায়ী। তাদের পান বোঝাই পিকআপ ভ্যানটি মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া রহমতেরপাড়া এলাকায় অতিক্রমকালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পশ্চিম পাশের খাদে উল্টে পড়ে। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে থাকা তিন পান ব্যবসায়ী গুরুতর আহত হন। দুর্ঘটনা পরবর্তীতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পান ব্যবসায়ী কমল চৌধুরী ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর পান ব্যবসায়ী উজ্জল চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আমাদের সময় কে জানান,দুর্ঘটনা পরবর্তীতে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে নিহত দুই পান ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই পান ব্যবসায়ী মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।চালকের ঘুমের কারনে এই দূর্ঘটনা ধারনা করা হচ্ছে।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

56 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

24 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.