সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতক শহরে প্রথমবারের মতো একটি ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন শনিবার (১৩ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। সাবেক লাকী কমিউনিটি সেন্টারের ২য় ও ৩য় তলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক সরকারি কলেজের অধ্যক্ষ বিমান বিহারী রায়।
পরে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক তানিম হোসেন ও শিক্ষিকা সাদিয়া আফরিন সাথীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ বিমান বিহারী রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মঈন উদ্দিন, মুহিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাস, অধ্যাপক বিল্লাল আহমেদ, উজ্জ্বল রায় ও আনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুর রহমান ইমন, গীতা পাঠ করেন শিক্ষিকা অংকিতা আচার্য এবং ইসলামি সংগীত পরিবেশন করে ক্ষুদে শিক্ষার্থী হুমায়রা তাসনিম।
অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ সময় শিক্ষিকা হাজেরা সরকার, জান্নাতুল তায়েফা এনি, শিক্ষক আল মাহমুদ সানি, জায়েদ আহমদসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা মনে করছেন, ছাতকে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.