Categories: রাজনীতি

ইসি’র নির্দেশ মানতে নিজেই ব্যানার সরালেন রাঙ্গুনিয়ার প্রার্থী ডাঃ রেজাউল করিম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সকল নির্বাচনী ব্যানার–পোস্টার অপসারণের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে রাঙ্গুনিয়া আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম নিজেই মাঠে নেমে ব্যানার অপসারণ কার্যক্রম শুরু করেছেন।

শুক্রবার দুপুরে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় নিজের নির্বাচনী ব্যানার স্ব-উদ্যোগে সরিয়ে ফেলেন তিনি। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ।

এ বিষয়ে ডাঃ রেজাউল করিম বলেন,
“নির্বাচন কমিশনের নিয়ম সবার জন্য সমান। ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দেশনা মানা আমাদের দায়িত্ব। তাই আমি নিজেই ব্যানার সরানোর কাজ শুরু করেছি।”

তিনি রাঙ্গুনিয়ার সকল প্রার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যেই ব্যানার–পোস্টার অপসারণের আহ্বান জানিয়ে বলেন,
“নির্দেশনা মেনে চললে নির্বাচনী পরিবেশ আরও স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে।”

প্রার্থীর এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, নিয়ম-শৃঙ্খলা মানার এই প্রবণতা রাঙ্গুনিয়ায় একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ছবির ক্যাপশনঃ
নির্বাচন কমিশনের নির্দেশ মানতে নিজ হাতে ব্যানার সরাচ্ছেন রাঙ্গুনিয়ার দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

30 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

1 hour ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.