জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় এলাকায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এনি আক্তার (৩০) নামের এক গৃহবধূ। দীর্ঘ ১০ বছর নিঃসন্তান থাকার পর একসাথে ৫ সন্তান জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এই দম্পতি। এই সুখবর পেয়ে আনন্দে আত্মহারা পরিবারটি। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও পাঁচ নবজাতক সবাই সুস্থ আছেন।
পরিবার সূত্র জানা গেছে, দীর্ঘ দশ বছর প্রতীক্ষার পর তুমি আক্তার ও সুমন দম্পতির কুল জুড়ে আসেন একসাথে পাঁচ সন্তান। বিয়ের এই দীর্ঘ সময়ে সন্তান না হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তারা, অনেকটা সংসার ভাঙার উপক্রম হয়েছিল, পরে রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডাঃ ফরিদা ইয়াসমিন সুমির কাছে চিকিৎসা গ্রহণ করেন এই গৃহবধূ। ডাঃ ফরিদা ইয়াসমিন সুমির পরামর্শে এনি আক্তার ও সুমন দম্পতি ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতিতে চিকিৎসা নিয়ে প্রথম মাসেই অন্তঃসত্বা হন এনি।
ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি জানান, বিকাল সাড়ে ৪টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে দুই ছেলে ও তিন মেয়ের জন্ম হয়। মা ও নবজাতক সবাই সুস্থ থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নবজাতকদের পার্কভিউ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়েছে।
জন্ম নেওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজনের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম, এবং বাকি দুইজনের ওজন ১ কেজি করে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই খবর ছড়িয়ে পড়লে পরিবার এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে এবং পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…
সিলেট প্রতিনিধি: আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…
কাইয়ুম চৌধুরীঃ চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…
This website uses cookies.