চট্টগ্রাম সীতাকুণ্ড ষ্টীল মিলের ডাষ্ট ক্রয়ে বিএনপির একপক্ষ অপর পক্ষকে অপহরণ, মালবোঝাই ট্রাক ছিনতাই!

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে এক ষ্টীল মিলের স্ক্যাপ ডাষ্ট ডেলিভারী নিতে গিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদের পাটনার কামরুল হাসান নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে একই এলাকার ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবক দলের একটি গ্রুপ। পুলিশ অপহুত ভিকটিমকে উদ্ধার করলেও ছিনতাইকৃত স্ক্যাপ মালগুলো উদ্ধার করতে পারিনি ।
তবে পুলিশের সহযোগীতায় বারআউলিয়া এলাকা থেকে অপহত কামরুলকে উদ্ধার করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কোব্বাত আলী সাহেদ জানায়, শীতলপুরস্হ আবুল খায়ের ষ্টীল মিলের স্ক্যাপ ডাষ্ট কোম্পানীর নিয়ম মাফিক ক্রয় করেন। আজ শনিবার সকালে ডাষ্ট ডেলিভারী নিতে গাড়ী ব্যবসায়ী কামরুল হাসান শ্রমিক নিয়ে গেলে সোনাইছড়ি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক নুর উদ্দিন,শ্রমিক দলের ওসমান শহর আলী,যুবদলের আব্দুল মোমিন মিন্টু,সেচ্ছাসেবক দলের সেক্রেটারী মোঃ আলী,মোঃ আলাউদ্দিন, মোঃ তোষার,যুবদলের হারুনুর রসিদ টিটু, মোঃ সোহেল মিয়া সহ ১০/১২ জনের একটি দল ব্যবসায়ী কামরুল কে মিলের গেইটের বাহির থেকে তোলে নিয়ে যায়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পুলিশ কে খবর দিলে এস আই মোঃ ইদ্রিস ঘটনাস্হলে গিয়ে
ঘটনায় সম্পৃক্ত একজন কে ফোন দিয়ে কঠোর ব্যবস্হা নেয়ার হুমকী দিলে অপহরণ কারীরা কামরুল কে বারআউলিয়া এলাকায় এনে ছেড়ে দেয়। তাকে ছেড়ে দিয়ে তাদের একটি মাল বোঝাই ট্রাক ছিনতাই করে অজ্ঞাত স্হানে নিয়ে যায়।
অপহরণের কারণ জানতে চাইলে সাহেদ জানায়, অপহরণকারীরা সবাই একই সোনাইছড়ি একই এলাকার বাসিন্দা এবং বিএনপি অঙ্গ সংগঠনের যুবদল,সেচ্ছাসেবক দল,শ্রমিক দলের নেতা। তারা আমাদের কাছে ডাষ্ট প্রতিটনে দুই হাজার টাকা চাঁদা চায়,নাদিলে মাল ডেলিভারী নিতে দিবেনা বলে ও জানিয়ে দেয়। যেহেতু অপহরণে জড়িতরা ও আমরা একটি দল করি,কোম্পানীর নিয়ম মাফিক ডাষ্ট কিনছি, আমরা কেন চাঁদা দিবো? অপহরণে জড়িতরা মালামাল ডেলিভারী নিতে দেবেনা
হুমকী দেয় এবং আমাদের কয়েকজন কে মিল গেইটে পেয়ে মারধর করেছে তারা। তারা এতোই বেপোয়ারা যে পুলিশের কোন বাধাও মানছেনা।
এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পুলিশ নজর রাখছে।
এসআই ইদ্রিস জানায়, আবুল খায়ের ষ্টীল থেকে মাল বোঝাই ট্রাক সহ এক ব্যবসায়ী কে অপহরণ করে নিয়ে গেছে স্হানী কিছু ছেলে শুনে ঘটনাস্হলে গিয়ে অপহুত কামরুল হাসান কে উদ্ধার করি তবে ট্রাক সহ মালামাল কোথায় নিয়েছে তদন্ত চলছে। বাকি ১১ টি ট্রাক পুলিশের প্রহড়ায় সন্ধ্যায় মিল ত্যাগ করেছে।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

11 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.