সীতাকুণ্ডে খালেদা জিয়ার সুস্থতায় যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের আয়োজনে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা
হারুন অর রশিদ, মাওলানা আবদুর রহিম। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য জহুরুল আলম জহুর। উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরো, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সৈয়দপুর ইউনিয়ন যুবদল নেতা শওকত হোসেন, মহসিন, জাফর, সাহাব উদ্দিন, সাইফুল, আকতার, একরাম,আলম, ইকবাল, ইলিয়াস, রবিউল হোসেন রবি, সেলিম উদ্দিন মাহমুদ, সোহেল আরমান, মোমিন উদ্দিন মিন্টু, মাহমুদুল হাসান বাদল, ইলিয়াস হোসাইন, সেলিম উদ্দিন রানা, ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, গিয়াস উদ্দিন আজাদ, সদস্য সচিব মোঃ বশির হোসেনসহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

1 day ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

2 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

2 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

3 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

5 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

6 days ago

This website uses cookies.