সংবাদ প্রকাশের জেরে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামের করা ৫৭ ধারার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিডি নিউজ২৪ ডটকম সম্পাদক তৌফিক ইমরোজ খালেদী ও ঢাকাটাইমস২৪ ডটকম সম্পাদক আরিফুর রহমান। মঙ্গলবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। এর মধ্য দিয়েই মামলা থেকে অব্যাহতি পান দুই সম্পাদক।
গত ২৬ নভেম্বর ঠাকুরগাঁওয়ের একটি সংবাদ ঢাকাটাইমস ও বিডি নিউজে প্রকাশিত হয়। ওই সংবাদে সংসদ সদস্য দবিরুল ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলে অভিযোগ আনেন তিনি।
পরে তিনি ২৭ নভেম্বর রাতে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩-এর ৫৭ (১) ধারায় আলাদা দুই মামলা করেন। মামলায় ঢাকাটাইমস ও বিডি নিউজ সম্পাদক ছাড়াও ঢাকাটাইমসের ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবকে আসামি করা হয়।
মামলাটি দীর্ঘ তদন্তের পর বালিয়াডাঙ্গী থানা আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। গত ১ আগস্ট আদালত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে মামলা থেকে আসামিদের অব্যাহতি দেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.