পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মুক্ত আসর চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পথশিশুদের জন্য ভিন্ন ধারার সহযাত্রীক স্কুল এতে অংশগ্রহণ করে।

স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। স্কুলের শিশুরা ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে বরণ করে নেয় অতিথি এবং বিচারকদের।

বিচারের দায়িত্বে ছিলেন নুসরাত জাহান মিশু, আহমেদ করিম এবং পৃথীষ্টা বৈদ্য।

সকাল সাড়ে ১০টায় শুরু হয় প্রতিযোগিতা। সময় বেধে দেওয়া হয় এক ঘণ্টা। ৩২ শিশু অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।

পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুরা নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে মাতিয়ে রাখে উপস্থিত সবাইকে।

সাংস্কৃতিক পর্ব শেষে দুই গ্রুপের ছয়জনকে বিশেষ পুরস্কার তুলে দেন বিচারকমণ্ডলী। বাকিদের রং পেন্সিল বক্স উপহার হিসেবে তুলে দেন মুক্ত আসরের বন্ধুরা। সবশেষে বিচারকদের হাতে ‘স্বপ্ন ৭১’ ম্যাগাজিন তুলে দেওয়া হয়।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

1 day ago

সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…

2 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…

2 days ago

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…

3 days ago

সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…

5 days ago

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…

6 days ago

This website uses cookies.