Categories: রাজনীতি

সীতাকুণ্ড বেগম জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে মাদার অফ ডেমোক্রেসি, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল আজ ২ ডিসেম্বর ২০২৫ বিকাল ৩টায় সীতাকুণ্ড বড় দারোগারহাট বৈশাখী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ কাজী আজম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি জাতীয় ঐক্যের প্রতীক। দেশের মানুষের হৃদয়ের গভীরে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আছে, আর তাই সারা বাংলাদেশ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র যখন বারবার সংকটে পড়েছে, তখন তিনিই সামনে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছেন। তিনবার সফলভাবে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করে তিনি জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন। বিগত জুলাই-আগস্টের আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরতে পারেন—এই প্রত্যাশাই জাতির।

অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

15 minutes ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

2 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

22 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

22 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.