সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিসভা

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

(২৭ নভেম্বর) বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে ও স্থানীয় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দের মতামতের প্রেক্ষিতে যথাযথ মর্যাদায় দিবসগুলো পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, শিক্ষক সৈয়দ নুর, সাদ্দাম হোসেন, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা জুবায়ের আহমদ, মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, শ্রমিক নেতা শফিকুল ইসলাম খেজর, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, হুমায়ূন কবির, রিয়াজ রহমান, আমিনুল হক সিপন, তৈয়বুর রহমান, শাহ ফুজায়েল আহমদ, হাফিজ শাহিনুর রহমান প্রমূখ।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

36 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

24 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.