Categories: রাজনীতি

কর্ণেলহাটে বিক্ষোভে মিছিলে বক্তারা দুর্দিনের আসলাম ভাইয়ের কোনো বিকল্প নেই

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

নিজের জীবন-পরিবার, ব্যবসা বাণিজ্যকে তুচ্ছ করে যে মানুষটি দলের জন্য দীর্ঘ কারাবরণ করেছে, নেতাকর্মীদেরকে বিপদে-আপদে অকাতরে সাহায্য সহযোগিতা করেছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সন্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে সেই মজলুম জননেতা আসলাম চৌধুরীর বিকল্প চট্টগ্রাম-৪ আসনে কেউ হতে পারেনা। দলের প্রতি ওনার ত্যাগ, ঘাম, শ্রমকে মূল্যায়ন না করলে আগামীতে দলের জন্য কেউ এমন জীবনবাজি রাখা চ্যালেঞ্জ নিবে না বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ আসনের সাথে সংযুক্ত নগরীর ১০নং উক্তর কাট্টলী ওয়ার্ডের নেতৃবৃন্দরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে বিএনপির চুড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় কর্ণেল হাটস্থ কাট্টলী নুরুল হক চৌধূরী স্কুল মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সেলিমের পরিচালনার মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে একে খান মোড় গিয়ে সিটি গেইটে এসে শেষ হয়। মিছিলটি এসময়ে জনস্রোতে রূপ নেয়। এ সময় মিছিলের শ্লোগান “দূর্দিনের আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, জেলখানার আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই“ পুরো নগরবাসীর নজর কেড়েছে।

বক্তারা আরও বলেন, আসলাম চৌধুরী ১৭টি বছর নির্যাতন নিপিড়ন মামলা হামলায় জর্জরিত। দলের প্রয়োজনে সবকিছু ত্যাগ করে সীতাকুন্ড তথা উত্তর চট্টগ্রামে আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করেছেন। জেলখানার প্রতিটি নেতাকর্মীকে আর্থিক সহায়তা থেকে শুরু করে জামিনের ব্যবস্থা করেছেন, পরিবারের খোঁজ নিয়েছেন। এমন নেতার অবমূল্যায়ন সীতাকুন্ড তথা চট্টগ্রামবাসী মানবেনা। তাছাড়া তার সামাজিক ও মানবিক কর্মকান্ড বিস্তৃত হয়েছে এ নির্বাচনী এলাকাজুড়ে। তাই দুর্দিনের আসলাম ভাইকে মনোনয়ন দিয়ে এ আসনের বিজয় নিশ্চিত করতে হবে।

উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মঈনু , শামশুল আলম সেক্রেটারী, আব্বাস রশিদ, আইয়ুব খান, মহসিন তালুকদার, জাহেদ আলী, ফরিদ উদ্দিন, আলাউদ্দিন, রফিক উদ্দিন, সফিকুল ইসলাম সফি, মোজাহেরুল আলম, আযম, আমির খান, আক্কাস, মহিউদ্দিন কোম্পানী, করিম উদ্দন, শহীদুল ইসলাম সমু, আজিজ,হায়াতুর রশিদ, মিনহাজ উদ্দিন সানী, রিদুয়ান উদ্দিন দুলাল, শাহজাহান, দিদার, এ্যাড কামরুল, আলী হায়দার ছোটন, মহানগর মহিরা দলের সিঃ সহসভাপতি সখিনা বেগম, মহানগর যুবদলের সাবেক যূগ্ম সম্পাদক ফেরদৌস আলম, হারুনুর রশিদ, বাবুল, ওয়ার্ড যুবদলের সাজ্জাদ চৌধুরী, তৌহিদ, আনসার, সরোয়ার সোহেল, মহিলা নেত্রী জুলেখা বেগম জুলি, জোহরা বেগম, নার্গিস আক্তার, জেরিন, রিনা মুফিজ, ছেনোয়ারা বেগম, পলি বেগম, নুর জাহান, স্বেচ্ছাসেবক দল নেতা হাসান মাহমুদ, মহসিন আহমেদ তৌসিব, হানিফ, রিপন, আশরাফ আলী, বাপ্পী, রশিদ, মহানগর ছাত্রদলের সদস্য আব্বাস, সামির, ফাহিম, রিনাত, হৃদয়, রিফাত, মাহিন প্রমূখ।
######

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

14 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.