Categories: জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনের ভোট যত নিকটে আসছে, সংঘাত তত ঘনিভুত হচ্ছে!

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসনে বিএনপি প্রার্থী নিয়ে এখনো দ্বিধাবিভক্ত বিএনপি দলের মধ্যে।
দলের নেতাকর্মী দুইভাগে বিভক্ত হয়ে কর্মসূচী পালন করতে গিয়ে সংঘাত ঘনিভূত হচ্ছে।ধানের শীষ মনোনয়ন প্রাপ্ত কাজী সালাউদ্দিন ও মনোনয়ন প্রত্যাশী লায়ন আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে। যেকোন সময় রক্তরক্ষী সংঘর্ষ ঘটে যেতে পারে।

দুপক্ষই প্রতিদিন কর্মসূচী পালন করছে। কাজী সালাউদ্দিন শহীদ জিয়ার মাজার জেয়ারতের পর,গনসংযোগ,মিছিল,মিটিং করে আসছে।


অপরদিকে লায়ন আসলাম চৌধুরী এফসিএ এর পক্ষে সমর্থকরা কাজী সালাউদ্দিনের মনোনয়ন বাতিল করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে মিছিল,মিটিং,মানববন্ধন পালন করছে। আগামী শনিবার সীতাকুণ্ড উপজেলা ব্যাপী মানববন্ধন পালনের কর্মসূচী দিয়েছেন। গতকাল শুক্রবার কাজী সালাউদ্দিন এর পক্ষে মিটিং মিছিল রয়েছে সদরে।
এদিকে মনোনয়ন প্রাপ্ত কাজী সালাউদ্দিন গনসংযোগকালে হামলা, বাধার আশংকা করছেন।কয়েক স্হানে হামলার প্রস্তুতি নিলেও প্রতিপক্ষ বেশী বিধায় হামলা করতে পারেনি বলে জানিয়েছেন কাজী সালাউদ্দিন এর প্রেস সমন্বয়ক এ্যাডঃ সরওয়ার লাভলু।তবে তিনি আরো জানান, যেকোন সময় কিছু দলের বিদ্রোহী কর্মী নেতা হামলার পরিকল্পনা করছে। এতে দলের ভোটফিল্ড ক্ষতি হচ্ছে। শুক্রবার বিকাল ৩ টায় কাজী সালাউদ্দিনের ধানের শীষের পক্ষে মিছিল সমাবেশ রয়েছে।দলের বিপক্ষ সিদ্ধান্ত নেয়ায় এযাবত কেন্দ্রীয় বিএনপি ৮ জনকে দল থেকে অব্যাহতি দিয়েছে। আরো কয়জন প্রকৃিয়ায় রয়েছে, তারপরও কিছু কর্মী,নেতার উস্কানীতে দলের বিপক্ষে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন।

Press Didar

Recent Posts

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩%

সিলেট প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন…

8 hours ago

সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদলের…

8 hours ago

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাসের হার নিয়ে…

9 hours ago

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…

1 day ago

সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময়…

1 day ago

কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ…

2 days ago

This website uses cookies.