Categories: জাতীয়

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে কি বলল জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র

দেশি নিউজ ২৪ অন লাইন ডেস্কঃ

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। সোমবার জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাভিনা শামদাসানি।

বিবৃতিতে রাভিনা শামদাসানি বলেন, ‘ঢাকায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দিয়েছেন। এটি গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর অধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আমাদের অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে এসেছি যে—নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ—দোষীদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির মুখোমুখি করা হোক। আমরা আরও দাবি করেছি যে ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করা হোক।’

বিচার প্রক্রিয়ার বিষয়ে অবগত না থাকার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা এই বিচার প্রক্রিয়ার বিস্তারিত সম্পর্কে অবগত নই। তবে আমরা সবসময় দাবি করে এসেছি যে যেকোনো জবাবদিহিমূলক কার্যক্রম—বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ—অবশ্যই ন্যায়বিচার ও যথাযথ প্রক্রিয়ার আন্তর্জাতিক মান পূরণ করবে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেমনটি ঘটেছে, বিচার অনুপস্থিতিতে পরিচালিত হয়েছে এবং যার ফলাফলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা মৃত্যুদণ্ডাদেশের বিষয়টিও দুঃখের সঙ্গে উল্লেখ করছি—আমরা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি।’

বিবৃতিতে রাভিনা শামদাসানি আরও জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার ট্যুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডসম্মত, অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার থাকা উচিত, যাতে এসব লঙ্ঘন ও নির্যাতন পুনরায় না ঘটে। এই প্রচেষ্টায় সরকার ও বাংলাদেশের জনগণকে সহায়তা করতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর প্রস্তুত আছে।

মুখপাত্র আরও জানান, হাইকমিশনার সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং এসব ঘটনার প্রতিক্রিয়ায় সকলকে সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

9 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

21 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.