সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ধানের শীষের জোয়ারে বর্গাচাষিরা দিশেহারা হয়ে নির্বাচন এড়াতে চাইছে!

  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত ৩১ দফা ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ প্রচারে লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি এস. এম সাইফুল আলম। তিনি চট্টগ্রাম-৯ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী।

জুমার নামাজ শেষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন তিনি। পরে আন্দরকিল্লা, হাজারী লেইন, সিনেমা প্যালেস হয়ে লালদিঘী এলাকা পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচিতে বিএনপি নেতা ওসমান গণি, নুর উদ্দিন সোহেল, মুজিবুর রহমান, আইনজীবী আবদুল মান্নানসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এস. এম সাইফুল আলম বলেন,
“দেশ এখন নির্বাচনি ট্রেনে উঠে গেছে। অথচ দেশবিরোধী গুপ্তচর ও চক্রগুলো নির্বাচন থেকে পালানোর বিভিন্ন পথ খুঁজছে। তারা নির্বাচনকে বিতর্কিত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।”

তিনি আরও বলেন,
“ধানের মাঠে আর বর্গাচাষ করার সুযোগ নেই তাদের। ধানের শীষের জোয়ার দেখে তারা দিশেহারা হয়ে পড়েছে। বিএনপির গণজোয়ারের সামনে কোনো অপকর্মই টিকতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”

নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা আরও বেড়েছে দাবি করে তিনি বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে এবং এই পরিবর্তনের নেতৃত্ব দিতেই দল প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »