চট্টগ্রাম সীতাকুণ্ডে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছেই!

বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের সীতাকুণ্ড অংশে চলছে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছেই। যেন থামাবার কেউ নেই! স্থানীয় জনসাধারণের অভিযোগ, সন্দ্বীপ-কুমিরা ঘাট, সোনাইছড়ি, বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড এলাকা জুড়ে কয়েকটি প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেট দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নদী থেকে বালু তুলছে। ইতিপূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যম এসব পরিবেশ ধ্বংসকারী কর্মযজ্ঞের বিরুদ্ধে অভিযোগ করে আসলেও এখনো পর্যন্ত এসব পরিবেশ ধ্বংসকারী কর্মযজ্ঞ চলছেই! যেন দেখার কেউ নেই! থামাবারও কেউ নেই। জানা যায়, এসব চক্র নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তাকে প্রভাবিত করে প্রকাশ্যে বালু তুলছে এবং রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে নদীর তলদেশ দিন দিন গভীর হয়ে পড়ছে। পাশাপাশি আশপাশের ফসলি জমি ও বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এবং এসব বালি ঢাকা চট্টগ্রাম হাইওয়েের বিভিন্ন অংশে রেখে জনসাধারণ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নির্বিঘ্ন চলাচলের পথ রোদ্দ করছে ও প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলছে। স্থানীয়দের আশঙ্কা, বর্ষাকালে নদী ভাঙন ও জোয়ারের পানিতে ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং ড্রেজার দিয়ে সমুদ্র থেকে বাড়ি উত্তোলনের ফলে সমুদ্র গভীরতার হওয়ার কারণে অনেক পর্যটক সাঁতার কাঁটতে গিয়ে পানিতে তলিয়ে যায় এমন ঘটনাও অনেক ঘটেছে। বিভিন্ন সময়  চট্টগ্রাম বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক নয়ন শীল জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে। শুধুমাত্র ‘রাইজিং স্টিল’কে এক বছর আগে বৈধভাবে মিটিংয়ের মাধ্যমে অনুমতি দেয়া হয়েছিল; তাদের মেয়াদও শেষ পর্যায়ে। চট্টগ্রাম বোর্ড যেসব অনুমতি দিয়েছে, আমরা বারবার বাতিলের অনুরোধ জানিয়েছি, কিন্তু তারা তা করেনি। তাই খুব শিগগিরই এর বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

21 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

1 hour ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.