সাংবাদিকদের উপর হামলার ২৪ ঘন্টা পর ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার ,টাকা,ঘড়ি উদ্ধার হয়নি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মব সৃষ্টি করে সাংবাদিকের উপর হামলা ও ছিনতাই এর ঘটনার ২৪ পর মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উদ্ধার করা মুঠোফোনটি আহত সাংবাদিক লিটন কুমার চৌধুরীর পরিবারের হাতে তুলে দেন পুলিশ।

পুলিশ জানান,সাংবাদিককে মারধরের পাশাপাশি তার মুঠোফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়ে তারা হামলাকারীকে কঠোর চাপ প্রয়োগ করেন। গতকাল সোমবার রাতে হামলাকারীরা সাংবাদিক এর কাছ থেকে ছিনতাই করে নেওয়া মুঠোফোনটি কৌশলে ফিরিয়ে দিয়ে যান।

আহত সাংবাদিক লিটন কুমার চৌধুরীর ভাতিজা সুদীপ্ত চৌধুরী জানান,রাতে থানা থেকে মুঠোফোন আনতে ওসি ফোন করেন। পরে তিনি গিয়ে ওসির কাছ থেকে উদ্ধার করা মুঠোফোনটি নিয়ে আসেন।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী জানান,মত সৃষ্টি করে পেশাদার সাংবাদিকদের উপর হামলার পাশাপাশি নগদ টাকা, মুঠোফোন,মানিব্যাগ ও ঘড়ি ছিনতাইয়ের ২৪ ঘন্টা পর পুলিশ তার ছিনতাই হওয়া মুঠোফোনটি উদ্ধার করেছেন। উদ্ধার করা মুঠোফোনটি সোমবার রাতে সাংবাদিকের স্বজনের কাছে হস্তান্তর করেছেন। তবে এখনো তার ছিনতাই হওয়া নগদ ৭৫ হাজার টাকা,মানিব্যাগ ও ঘড়িটি উদ্ধার হয়নি। অবিলম্বে হামলাকারীদের কাছ থেকে এগুলো উদ্ধারে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন,হামলা পরবর্তীতে ছিনতাই হওয়া মুঠোফোনটি গতকাল সোমবার রাতে উদ্ধার করে আহত সাংবাদিক লিটন কুমার চৌধুরীর ভাতিজার কাছে হস্তান্তর করা হয়েছে। ছিনতাই হওয়া নগদ টাকা সহ অন্যান্য জিনিসগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মব সৃষ্টি করে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন কুমার চৌধুরীর উপর ন্যাক্কারজনক হামলা ও জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সহ-সভাপতি মো.খাইরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী,দপ্তর ও পাঠাগার সম্পাদক আবুল খায়ের,প্রেস ক্লাবের সদস্য মির দিদারুল হোসেন টুটুল,কামরুল ইসলাম দুলু ও এস এম ইকবাল সহ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে সাংবাদিক লিটনকে প্রকাশ্য মারধরের পাশাপাশি তার মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়,পরবর্তীতে হামলার দায়ী স্বীকার করে হামলাকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও প্রচার করেন। বক্তারা চিহ্নিত এসব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলে জানান তারা।

প্রসঙ্গত,গত রোববার রাতে সীতাকুণ্ডের পৌরসদরস্থ রেল গেট এলাকার নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলার সময় সাংবাদিক লিটন কুমার চৌধুরীর উপর সন্ত্রাসী আসাদুজ্জামান ওরফে আসাদ তার অনুসারীদের নিয়ে হামলা চালান। তারা এলোপাতাড়ি মারধরের পাশাপাশি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন। পরে তাঁরা বিভিন্ন ধরনের অশালীন স্লোগান দিয়ে মারতে মারতে সীতাকুণ্ড থানায় নিয়ে যান। এ সময় সন্ত্রাসী আসাদ ও তার সহযোগীরা লিটনকে সীতাকুণ্ড থানায় নিয়ে পুলিশকে গ্রেপ্তার করতে বলেন। কিন্তু পুলিশ তাঁদের জানিয়ে দেয়, তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। পরে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকেরা পুলিশের সহায়তায় তাঁকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.