সীতাকুণ্ডে দুই ট্রেনের মাঝে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ট্রেনের মাঝে পড়ে নিহত হয়েছে অজ্ঞাত (৩৫) এক যুবক। মঙ্গলবার (২১অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় নেভি গেট সংলগ্ন স্থানে রেললাইনে এ ঘটনা ঘটে।  পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। জানা গেছে, সকাল ৭টা ২০ মিনিট এর সময় ট্রেন আসার কারনে সিগন্যাল এর বেরিয়াল ফেলে আফ লাইনে ” সুবর্ন এক্সপ্রেস এবং ডাউন লাইনে চিটাগং এক্সপেস ” দুই ট্রেন এক সাথে ক্রসিং হওয়ার সময় মাঝে পড়ে ওই যুবকের দেহ থেকে মাথা চূর্ণ-বিচূর্ণ এবং শরীরের বিভিন্ন স্থান থেতলা হয়ে যায়। ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই তাপস চন্দ্র মিত্র বলেন, রেললাইনের গেটম্যান জাহাঙ্গীর আলম থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক যুবকের খন্ড-বিখন্ড মৃতদেহ উদ্ধার করি। লাশ দেহ থেকে মাথা চূর্ণ, বিচূর্ণ এবং শরীরের বিভিন্ন স্হানে থেতলানো অবস্থায় পড়েছিল। তার নাম পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার পরবর্তী লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.