Categories: Uncategorized

সীতাকুণ্ডে ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৬০ শিশু-কিশোর, কৃতি সন্তানদের সংবর্ধনা

কাইয়ুম চৌধুরী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ৬০ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি এলাকার কৃতি সন্তানদেরও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধে শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করতে স্থানীয় যুব সমাজের এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

গতকাল বাদ মাগরিব সীতাকু‌ণ্ডের নুনাছড়া ও উত্তর কেদারখীল এলাকার যুব সমাজের উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভার ১নং ওয়ার্ডের দলিলুর রহমান জামে মসজিদে অনুষ্ঠিত হয় পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান।নামাজে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে সাইকেল, স্কুলব্যাগসহ বিভিন্ন উপহার তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মোবারক হোসেন জামসেদ। প্রধান অতিথি ছিলেন দলিলুর রহমান জামে মসজিদের সভাপতি ও জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য ওহিদুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী, এবং সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম ইকবাল, ও সাইফুল ইসলাম রুবেল,মোহাম্মদ জামশেদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম, কামরুল ইসলাম ও মোরসেদ আলম সোহাগ।
কৃতি সন্তানদের সংবর্ধনা: অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নুনাছড়া ও উত্তর কেদারখীল এলাকার কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান।
এলাকার গর্ব এই শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় ও সামাজিক কর্মকাণ্ডে উৎকৃষ্ট সাফল্য অর্জন করেছেন।সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন জিয়াউল করিম চৌধুরী, জাহাঙ্গীর আলম, আবু বকর, রেজাউল করিম রানা, ইরফান মাহমুদ রাসেল, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, মুনছুর আলম, হাফেজ শাহাদাৎ হোসেন, হাফেজ সামসুল হুদা ফাহিম, আরিফুল ইসলাম চৌধুরী, জাফর আলম খোকন, রাসেদ কামাল চৌধুরী টিপু ও তহিদুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, “যেভাবে কৃতি শিক্ষার্থীরা এলাকার নাম উজ্জ্বল করছে, তেমনি ধর্মীয় অনুশাসন ও সামাজিক দায়িত্ববোধেও সবাইকে এগিয়ে আসতে হবে।”
৪১ দিনের নামাজ কর্মসূচি: কর্মসূচিতে মোট ৬০ জন শিশু-কিশোর অংশ নেয়। নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও মনোযোগের ভিত্তিতে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে সাইকেল প্রদান করা হয়।সাইকেল বিজয়ীরা হলেন— শাফায়েত, অভি ও সামির।এছাড়া অন্যান্য অংশগ্রহণকারীদের স্কুলব্যাগসহ নানা উপহার দেওয়া হয়।বক্তারা বলেন, “বর্তমান সময়ে কোমলমতি শিশু-কিশোররা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। তাদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুশাসনে আগ্রহী করতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.