জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ইয়াবা নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় আশিষ দাস (২০) ও ইব্রাহিম অমি (২০) নামে ইয়াবা সেবনকারি দুই যুবককে স্থানীয় জনতা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ সময় তাদের কাছ থেকে বিশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দোহাজারী পৌরসভা সদরস্থ স্টেশন রোড এলাকায় হাবিব প্লাজার সামনে থেকে সাধারন জনগণ তাদেরকে আটক করে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃত ইব্রাহিম অমি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়জোয়ারা এলাকার আবুল কাশেমের ছেলে ও আশিষ দাশ রায়জোয়ারা জেলে পাড়া এলাকার স্বপন দাসের ছেলে।
এ বিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “বিশ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।”
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.