চট্টগ্রাম চন্দনাইশে কৃষি প্রনোদনা পেলেন ৭’শ কৃষক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে কৃষি প্রণোদনা পেলেন ৭’শ কৃষক । কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার ( ৬ অক্টোবর ) সকালে উপজেলার কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য প্রণোদনার আওতায় ৩’শ ৫০ জন কৃষক বসতবাড়িতে চাষ করার জন্য ৭ ধরনের শীতকালীন সবজির বীজ পাবেন এবং ৭০০ জন কৃষক মাঠে চাষ করার জন্য প্রতিজন লাউ/বেগুন/ মিষ্টি কুমড়া/শসা’র যে কোনো একটি বীজ সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। এ সময় তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে, পাশাপাশি গ্রামীন অর্থনীতি চাঙ্গা হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে অনেক বেশি ভূমিকা রাখবে ও উৎসাহ যোগাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আজাদ হোসেন।

এ ছাড়াও কৃষি অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ এবং চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণীবৃন্দ উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি

কাইয়ুম চৌধুরী- মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ…

3 minutes ago

চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের রৌশনহাট এলাকায় তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে…

11 hours ago

জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের…

18 hours ago

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

20 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

21 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

22 hours ago

This website uses cookies.