রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ সভা

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

‎‎‎বিশ্বনাথ প্রতিনিধিঃ

‎বাংলাদেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের উপর আদালতে
‎ষড়যন্ত্র মুলক মিথ্যা ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে বিশ্বনাথের তিন সাংবাদিক সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ  মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ  সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ^নাথ সদরস্থ একটি কনফারেন্স হলে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
‎সভায় বক্তারা বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। সাংবাদিকরা সবসময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থে কাজ করে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।
‎দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ  উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের উপর বিশ্বনাথের জনৈক শামীম আহমদ কর্তৃক সিলেটের একটি আদালতে ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় বিশ্বনাথে কর্মরত সকল সাংবাদিকরা কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবে।
‎সভায় বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সভায় সাংবাদিক নেতৃবৃন্দ যৌথভাবে সকল অনাচার-অবিচার, অনিয়ম, দূর্নীতির বিরুদ্ধে সকল প্রতিকূল পরিস্থিতিতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎বিশ্বনাথ  মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ  প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ  মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহসভাপতি এমআর টুনু তালুকদার, বিশ^নাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ^নাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ  মডেল প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ  প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ  সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ, বিশ্বনাথ  মডেল প্রেসক্লাবের শিক্ষানবিস সদস্য আফজাল মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »