
বিশ্বনাথ প্রতিনিধিঃ
গতকাল ১লা অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এর প্রবেশ মুখে
রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজ্জামান খাঁনের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদল নেতা তাজুল ইসলাম সাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বশির আহমদ।
সমাবেশে, বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব, সমাজসেবক ও শিক্ষাবিদ এ কে এম হেকিম উদ্দিন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা কাউছার আহমদ তুলাই, যুবদল নেতা ইসলাম উদ্দিন, নেফুর আলী, শ্রমিকদল নেতা সুন্দর আলী, তরুন সমাজসেবক আব্দুস শহিদ, সমাজসেবক ছামির আলী, রাজন খাঁন, ছাত্রনেতা শাহাব উদ্দিন।
এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, বিশিষ্ট ব্যাংকার আকমল হোসেন শাহারিয়ার, কাজী মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলশাদ, রামপাশা ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মিয়া, সাধারণ সম্পাদক চমক আলী, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি তেরাব আলী, মুরব্বী হোসেন আলী, যুবদল নেতা সুনা মিয়া, হাফিজুর রহমান, শিবির নেতা রাহেল মিয়া, ইয়ামিন আলী ও আতিক মিয়া।
প্রতিবাদ সমাবেশে বক্তারা, ডাঃ দেলোয়ার হোসেন সুমন ও স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ার আলী আহমদের অপসারণের দাবী জানান এবং স্বাস্হ্য কমপ্লেক্সের স্বাস্হ্য সেবার মান নিশ্চিত
করণ, সংলিস্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এতে নেতৃবৃন্দ আগামী ৬ অক্টোবর উপজেলা
সদরে মানববন্দন ও স্বারকলিপি প্রদান এবং ৭ অক্টোবর সাংবাদিক সম্মেলনের কর্মসূচী ঘোষণা করেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply