Categories: জাতীয়

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে-সীতাকুণ্ডে পূজা মন্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই- আজম

কাইয়ুম চৌধুরীঃ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
আগের মত একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হবে। আর সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন। জনগণের ভোটে নির্বাচিত দল সরকার গঠন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দেশকে গড়ে তুলবো। আজ সোমবার বিকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় বাজার ও প্রেমতলা দুর্গা মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই- আজম বীর প্রতীক।
তিনি আরো বলেন,শারদীয় দুর্গা উৎসব আমাদের অশুভ শক্তির বিনাশের মাধ্যমে শুভ শক্তির শিক্ষা দেয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গোৎসব সবার অংশগ্রহণে উৎসব আনন্দে উদযাপন করতে পারি এটাই আমাদের এখনকার মিশন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন,সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান,সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদের সভাপতি কনক শীল,সিনিয়র যুগ্ন সম্পাদক মিঠুন বৈষ্ণব,পৌরসভা পূজা কমিটির সভাপতি সুজন মল্লিক,সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাস সহ প্রমুখ।
অন্যদিকে সোমবার সন্ধ্যা ৭ টায় পৌরসদরের বড়বাজার,প্রেমতলা ও ভোলাগিরি আশ্রম সহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( ট্রাফিক) জুনায়েত,অতিরিক্ত পুলিশ সুপার মো.সেলিম, অতিরিক্তি পুলিশ সুপার ( সীতাকুণ্ড সার্কেল) লাবিব আব্দুল্লাহ, পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর সহ বিভিন্ন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
ছবি পাঠানো হয়েছে।

Press Didar

Recent Posts

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

কাইয়ুম চৌধুরী: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে…

3 hours ago

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র

নিজস্ব প্রতিবেদকঃ চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে…

3 hours ago

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ​সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন হিসাব-নিকাশ শুরু…

4 hours ago

স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায়

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে গল্প করার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের…

5 hours ago

টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল!

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চুরি করতে গিয়ে সঙ্গে রাখতেন বেশ কিছু ৫০০ টাকার জাল নোট। উদ্দেশ্য…

8 hours ago

মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি

কাইয়ুম চৌধুরী- মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ…

8 hours ago

This website uses cookies.