শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে বাঁশ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে সবজি ক্ষেতের জন্য বাঁশ কাটার সময় অসাবধানতা বশত বাঁশ পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে গিয়ে আবদুল আজিজ (৩৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভার আবদুল বারী হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল আজিজ চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া আবদুল বারী হাটের পূর্ব পাশে গ্রামের আবু ছৈয়দের ছেলে। নিহত আবদুল আজিজের দুই স্ত্রী, ৪ মেয়ে ও ২ ছেলে রয়েছে।

স্থানীয় ইব্রাহিম জানান, নিহত আবদুল আজিজ পেশায় পিক-আপের ড্রাইভার। তাঁর নিজের করা সবজি ক্ষেতের জন্য বাঁশ কাটার সময় বাঁশ অসাবধানতার বশত পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম মোঃ ফখর উদ্দিন জানান, অসাবধানতার বশত বাঁশ কাটার সময় পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে গিয়ে
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুর্ঘটনা ঘটেছে। সবাইকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করছি।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রিয়াঙ্কা চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বিষয়টির সম্পর্কে অবগত নন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »