সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি

  • আপডেট সময়ঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

দেশি নিউজ ২৪

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। ৭৩ বছর বয়সী সুশীলা কারকি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। এই পদে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতার’ জন্য আলোচিত ছিলেন তিনি।

তরুণদের বিক্ষোভের মুখে গত মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। কে পি শর্মা অলি এখন কোথায় আছেন কেউই জানেনা। তার সরকার ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজপথে নেমেছিলেন তরুণেরা। তাঁরা দেশে জেঁকে বসা দুর্নীতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর পার্লামেন্ট ভবনসহ বিভিন্ন জায়গায় মন্ত্রী ও নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়। কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এই কয়েক দিনে নেপালের বিভিন্ন কারাগার থেকে প্রায় ১৩ হাজার ৫০০ জন কয়েদি পালিয়ে গেছেন। এখনো ১২ হাজার ৫৩৩ জন ধরাছোঁয়ার বাইরে।

সহিংসতায় অন্তত ৫১ জন নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে নেপাল পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে গতকাল জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্যমতে, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ২১ জন, কয়েদি ৯ জন, পুলিশের সদস্য ৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »