বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ গুলো প্রায় অকার্যকর! জনগন চরম ভূগান্তিতে, প্রয়োজনীয় ব্যবস্হার দাবীতে বিএনপির সংবাদ সম্মেলন।

  • আপডেট সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,একটি পৌরসভার মেয়র ৫ আগষ্টের পর থেকে পালিয়ে থাকায় পরিষদে না আসায় নাগরিক সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন মহ প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো না পাওয়ায় জনগণের সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে ইউনিয়ন পরিষদগুলো সম্পুর্ন অকার্যকর হয়ে পড়েছে। জনগণকে সেবা থেকে বঞ্চিত করে চরম ভোগান্তিতে ফেলার প্রতিবাদে এবং সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে জনগনের সেবা নিশ্চিত এবং এ অবৈধ চেয়ারম্যানদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সীতাকুণ্ড উপজেলার ৯ ইউনিয়নের সর্বস্তরের জনগন। শনিবার বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ৫ আগষ্ট হাসিনা পালিয়ে যাওয়ার
পর অবৈধ চেয়ারম্যানগন নিজেদের অপকর্মের ভয়ে পালিয়ে থেকে জনগণকে সেবা থেকে বঞ্চিত করছে। জনগণ কোনো সেবা পাচ্ছে না- জন্ম-মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র, সরকারি ভাতার যাচাই-বাছাই বন্ধ হয়ে গেছে। স্থানীয় উন্নয়ন প্রকল্প, রাস্তাঘাট মেরামত, ত্রাণ বিতরণ, ভিজিডি/ভিজিএফ কার্ড বিতরণ সব অচল হয়ে পড়েছে। গরীব মানুষ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রার্থী- সবার ন্যায্য অধিকার থমকে গেছে। ইউনিয়ন পরিষদে গিয়ে জনগণ তালা ঝুলতে দেখে ফিরে আসছে। একটি নির্বাচিত সরকার ব্যবস্থার প্রধান শর্ত হলো জনগণের প্রতি দায়িত্বশীলতা। কিন্তু যাদের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেনি কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসন শাসনের আমলে বিনা ভোটে চেয়ারম্যান পদ দখল করার কারণে তারা নিজেরাই জনগণকে ফেলে পালিয়েছে। কিছুদিন আগে তারা পরিষদে আসার জন্য সীতাকুন্ডে ৭ চেয়ারম্যান আদালতে রীট করে দায়িত্ব পেতে। আদালত প্রজ্ঞাপন প্রকাশ রীটকারী চেয়ারম্যানদের পরিষদের আসার নির্দেশ দেওয়ার পরও কোন চেয়ারম্যান অফিসে এসে দায়িত্ব পালন করেনি। অথচ তাদের করা রীটের কারণে প্রশাসনিক বিকল্প ব্যবস্থাও আদালতের নির্দেশে এখন বন্ধ। জনগণ বিভিন্ন ধরনের সেবা থাকে বঞ্চিত। যেসব চেয়ারম্যান পলাতক বা জেলহাজতে তাদের স্থলে অস্থায়ী প্রশাসক প্রতিনিধি নিয়োগ করে ইউনিয়নের কাজ চালু করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান জনসাধারণ। অভিলম্বে জনগনের সেবাদানে প্রশাসনিক ব্যবস্হা পূনরায় চালু করার জোড় দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »