সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

অবৈধ চেয়ারম্যান, মেম্বারদের গ্রেফতার ও বিচারের দাবীতে সোনাইছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধি

বিনা ভোটের অবৈধ চেয়ারম্যান, মেম্বারদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ০১,০৭,২০২৫ ইং বিকালে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইউপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে বার আউলিয়ার মাজার এলাকায় এসে শেষ হয়। মিছিল সমাবেশে ইউনিয়নের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল,ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশ নেয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী। তিনি বলেন, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের অবৈধ রাতের ভোটের চেয়ারম্যান মনির আহমেদ এবং সকল অবৈধ মেম্বাররা ১৬ বছরে কোটি টাকার দূর্ণীতি করেছে। তাদের নেত্রী পালিয়ে গেলেও তারা আবারো পরিষদে আসার চেষ্টা করছে। অবৈধ সরকারের অবৈধ কোন চেয়ারম্যান, মেম্বারকে আমরা পরিষদে আসতে দেবো না।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদৌলার সভাপতিত্বে এবং মমতাজ উদ্দিন আহমেদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গিয়াসুল মাহমুদ চৌধুরী, সাবেক আহ্বায়ক সায়েদ আহমেদ, সদস্য সচিব রবিউল হক, জাসাস সভাপতি সৈয়দ নাসিম উদ্দিন, যুবদল সভাপতি সোহেল আরমান, সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু, স্বেচ্ছাসেব নেতা নুরুদ্দিন, কৃষক দল নেতা নুরুউল্লাহ, ছাত্রদল নেতা সাব্বির জাহান সনি, যুব বিষয়ক সম্পাদক আলমগীর মঞ্জু, বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু, হাজী মোহাম্মদ ইদ্রিসসহ উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »