সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী,বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়ায় সিএনজি অটো রিক্সা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ২ জন। জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। আহত অবস্থায় ৩ জনকে দ্রুত লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানেই নাছির মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। আহত অন্য দুইজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব বাগমোয়া এলাকার বাসিন্দা ও মাস্টার আজিজুর রহমানের ছেলে।

আহতরা হলেন- চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার মোহাম্মদ মোরশেদ (৩৫) এবং আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার আকতার হোসেন (৫০)। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী ‘আইকনিক এক্সপ্রেস’ বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাছির মোল্লা মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিকা তাজনিম জানান, তিনজনকে হাসপাতালে আনা হলে এক জন মারা যান। অন্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »