মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে পুলিশের অভিযানে মাদক ও চোরাচালান মামলায় ৬ জন গ্রেফতার বিপুল পরিমাণ রেডবুল, মদ, চিনি ও গাড়ি জব্দ।

  • আপডেট সময়ঃ রবিবার, ৪ মে, ২০২৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

ছাতকে পুলিশের পৃথক অভিযানে মাদক কারবারি, চোরাকারবারি ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭২০ ক্যান রেডবুল, ৮০ প্যাকেট ফুচকা, ১৫৩ বোতল বিদেশি মদ, ৩ বস্তা ভারতীয় চিনি এবং দুটি সিএনজি ও একটি টমটম গাড়ি জব্দ করা হয়েছে।

শনিবার (৩ মে) দিবাগত রাতে ছাতক থানার এসআই সিকান্দার আলী, এসআই আখতারুজ্জামান, লএসআই আব্দুর রহিম, এসআই গোলাম সারোয়ার ও এএসআই নাছিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে গোবিন্দগঞ্জ গোলচত্বরের উত্তরে একটি পাকা রাস্তা থেকে টুকেরবাজার শাহাপুর গ্রামের মোখলেস মিয়ার ছেলে জুনাইদ আহমদ (২৮), আব্দুল মান্নানের ছেলে জুনেদ আহমেদ (২৪) এবং বিশ্বনাথ উপজেলার মৃত গেম্বর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭২০ ক্যান রেডবুল, ৮০ প্যাকেট ফুচকা ও একটি সিএনজি জব্দ করা হয়। এ ঘটনায় ছাতক থানায় মামলা নং-০৫(৫)২০২৫ রুজু করা হয়েছে।

দ্বিতীয় অভিযানে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও এলাকায় রাস্তার পাশের একটি খাল থেকে শান্তিগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের সুমন মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১১৩ বোতল এসি ব্ল্যাক ও ৪৮ বোতল অফিসার’স চয়েস মদ এবং একটি সিএনজি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা নং-০৬(৫)২০২৫ দায়ের করা হয়।

একই রাতে তৃতীয় অভিযানে ছাতক পৌরসভার কোর্ট রোড এলাকা থেকে দোয়ারাবাজার উপজেলার জালিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে খোরশেদ আলম (৪০) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিন বস্তা ভারতীয় চিনি ও একটি টমটম গাড়ি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা নং-০৭(৫)২০২৫ রুজু করা হয়েছে।

এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি লিটন মিয়াকেও (২৮) একই রাতে গ্রেফতার করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, “গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ছাতকে মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »