মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে Ksrm কারখানার সামনে গাড়ীর চাপায় সাইকেল আরোহী কোরআনে হাফেজ নিহত! 

  • আপডেট সময়ঃ রবিবার, ৪ মে, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের বড় কুমিরায় কেএসআরএম রড কারখানার গেইটের সামনে কারখানার লরির চাকায় পিষ্ট হয়ে মোঃ দিদারুল আলম (১৮) নামে এক কোরআনের হাফেজ নিহত হয়েছেন। নিহত দিদারুল আলম পূর্ব-দক্ষিণ ঘোড়ামারা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্র ও দোল্লা ফকির জামে মসজিদের মোয়াজ্জেম এবং ঘোড়ামারা এলাকার মৃত জানে আলমের পুত্র বলে জানা গেছে।
আজ রোববার (৪ মে) দুপুর সোয়া ১১টার সময় উপজেলার বড় কুমিরায় কেএসআরএম ও রয়েল সিমেন্ট কারখানাস্থ গেটের সামনে এই মর্মাস্তাক ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা ও বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন আমাদের জানান, হাফেজ দিদারুল আলম সাইকেল চালিয়ে যাওয়ার সময় কেএসআরএম ও রয়েল গেটের সামনে একটি মিনিবাসের ধাক্কায় পড়ে গেলে এসময় কেএসআরএম স্টিল মিলের লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানায়, দূর্ঘটনার খবর শুনেছি,হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্হা নিয়েছেন।
এদিকে দুপুর দেড়টায় একই এলাকায় একটি সিএনজি টেক্সিকে অজ্ঞাত একটি গাড়ী পিছন থেকে ধাক্কা দিলে সিএনজিতে থাকা দুজন ছাত্র ৩ জন ছাত্রী মোট ৫ জন পরিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় একজনকে চমেক হাসপাতালে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »