শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতক হাসপাতালে দুদকের অভিযান: ডাক্তার সংকট, অনিয়মে ভরপুর স্বাস্থ্যসেবা।।

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মোঃ জামিল হোসেনঃ

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেট-এর সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে হাসপাতালের একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—হাসপাতালের চিকিৎসকদের নিয়মিত অনুপস্থিতি, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও ম্যাটস দিয়ে রোগীকে প্রেসক্রিপশন প্রদান, অপরিচ্ছন্ন রান্নাঘর এবং ঔষধ ও ভর্তি রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগ।

তবে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হাসপাতালটিতে মোট ৭ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে ৫টি পদ শূন্য রয়েছে। ফলে সেবার চাপ সামাল দিতে বাধ্য হয়েই প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও ম্যাটসদের দিয়ে নির্দিষ্ট পরিসরে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। রান্নাঘরের সংস্কার কাজ চলমান থাকায় কিছুটা অপরিচ্ছন্নতা থাকতে পারে বলেও তিনি স্বীকার করেন। এছাড়া হাসপাতালের সকল রেজিস্ট্রার নিয়মিতভাবে সংরক্ষণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

অভিযানের ফলাফল ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জনসাধারণ আশা করছে, এই অভিযানের মাধ্যমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »