শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কুড়িগ্রামে মানবাধিকার সংস্থ’র কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার রায়গঞ্জ জেলা অফিস কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা আয়োজন করা হয়। কমিটির একে অপরের সাথে পরিচিতি স্থানীয় সামাজিক সমস্যা এবং মানবাধিকার সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ জেলা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা “ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান, মোঃ আসাদুজ্জামান খোকন, কেন্দ্রীয় কমিটি ও সাংবাদিক, মোঃ কামরুজ্জামান সাহু, চেয়ারম্যান- জেলা কমিটি, মোঃ খন্দকার আলপ্তগীন স্বপন, চেয়ারম্যান- উত্তর ধরলা কমিটি, মোঃ মোখলেছুর রহমান মন্ডল, কো-চেয়ারম্যান উত্তর ধরলা কমিটি, মোঃ আনোয়ার হোসেন আরিফ, সভাপতি- বাংলাদেশ প্রেস ক্লাব, ভূরুঙ্গামারী উপজেলা শাখাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক এবং সামাজিক উদ্যোক্তারা।

সভার শুরুতে মানবাধিকার সংস্থার জেলা কমিটির নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান তার বক্তব্যে বলেন, “মানবাধিকার রক্ষা এবং এর প্রসার ঘটানোর জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের আলোচনা সভা আমাদের সচেতনতা বৃদ্ধি করবে এবং আমাদের দায়িত্ব আরও সুস্পষ্ট করবে।”

এছাড়াও সভায় বক্তারা মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার, শ্রমিকদের অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়েও আলোচনা করেন। বক্তারা জানান, মানবাধিকার রক্ষায় স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ এবং সরকারকে একযোগভাবে কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।

এছাড়া, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সচেতনতা তৈরি এবং জনগণের অধিকার সম্পর্কে তথ্য সরবরাহ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »