শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা। পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতার নিন্দা জানিয়েছে সাংবাদিকদের তিনটি সংগঠন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় মোবাইল সাংবাদিকতার নামে যত্রতত্র বৃৃদ্ধি পেয়েছে অপ-সাংবাদিকতা। প্রবাসী অধ্যুষিত এ উপজেলাবাসীর জন্য যা রীতিমত উদ্বেগজনক এবং বিব্রতকর। সেই সাথে মহান পেশা সাংবাদিকতার মান-মর্যাদার ক্ষেত্রে হুমকিস্বরূপ। আশঙ্কাজনক হারে বৃদ্ধি হওয়া এই অপ-সাংবাদিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ এবং সচেতন বিশ্বনাথবাসীকে অপ-সাংবাদিকদের সর্বাবস্থায় পরিহার করা ও তাদের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেছে বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের তিনটি সংগঠন যথাক্রমে বিশ্বনাথ প্রেস ক্লাব , বিশ্বনাথ মডেল প্রেস ক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন। এ নিয়ে এক যৌথ বিবৃতিও দিয়েছে সংগঠন তিনটি।
বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তার আহমদ শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান নিজ নিজ সংগঠনের পক্ষে এই যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিন সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ করেন, আমরা লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনা বা বিষয় নিয়ে অনেকেই মোবাইল সাংবাদিকতার নামে যত্রতত্র অপ-সাংবাদিকতা করে বেড়াচ্ছেন। যা অত্যন্ত উদ্বেগজনক। এরমধ্যে কতিপয় ব্যক্তি নিজের নামের ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিমূলকভাবে লাইভ টেলিকাস্টও করে আসছেন। যেটি একদিকে যেমন উদ্বেগ বাড়াচ্ছে, তেমনি জনমনে সৃষ্টি করছে উৎকণ্ঠা ও আতংক। সাংবাদিক ও সচেতন মহল হচ্ছেন বিব্রত। অন্যদিকে, অপ-সাংবাদিকতার কারণে ঘটনা কিংবা বিষয় সংশ্লিষ্ট ব্যক্তি, তার পরিবার, তার নিজ গ্রাম এবং ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। যা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয়।
এ জন্য আমরা বিশ্বনাথের সাংবাদিকদের তিনটি সংগঠনের পক্ষ থেকে এই অপ-সাংবাদিকতা ও অপ-সাংবাদিকদের তৎপরতায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সেই সাথে বিশ্বনাথ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে এই ধরনের অপ-সাংবাদিকতাকে সচেতনভাবে পরিহার করা এবং অপ-সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। সকলেই অপ-সাংবাদিকতাকে না বলুন এবং যেকোনো বিষয়ে অপ-সাংবাদিকদের বয়কট করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »