সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথে আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়সল আহমদ সোবাহদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী। প্রধান বক্তার বক্তব্য দেন সিলেটের জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হাসমত উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথের আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল হামিদ, আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মতিন সফি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠক গিয়াস উদ্দিন সাদী, বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউর রহমান ও শিক্ষার্থী হোসাইন আহমদ রাহী।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ ও স্বাগত বক্তব্য দেন শিক্ষিকা রেশমা বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেরিন বেগম, প্রধান শিক্ষক আরাফাত হোসেন, সহকারী শিক্ষক আবু ইসহাক, প্রবাসী জবির আহমদ নাজমুল, খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আলামিন, আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর ২০টি প্রাথমিক বিদ্যালয়, ৯টি কিন্ডারগার্টেন ও ৩টি ইবতেদায়ী মাদ্রাসাসহ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০জন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠিত হয় আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষা। বৃহস্পতিবারের অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে ৫টি ট্যালেন্টপুল, ১০টি সাধারণ ও ১৫টি বিশেষ বৃত্তি বিতরণ করা হয়।
বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন ও সফল করায় বাস্তবায়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য ও এর সাথে সংশ্লিষ্ট সকল এবং এলাকবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »